Skip to main content

Degree

Degree হল Adjective এর রূপভেদ। এটি ৩টি ভাগে বিভক্ত। যথা-
Positive DegreeComparative DegreeSuperlative Degree
Positive Degree:
কোন sentence এ Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদি বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Positive Degree বলে।
যেমন – Mr. Roni is a good man.
Comparative Degree:
সাধারণত দুটি Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদির তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Comparative Degree বলে।
যেমন – Rahim is wiser than Karim.
Superlative Degree:
সাধারণত অনেকের মধ্যে তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে।
যেমন – Rony is the best player in the team.
Change of Degrees:
Superlative Degree into Positive Degree
Superlative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়মঃ
Rule 1:
No other + প্রদত্ত Superlative এর পরের অংশ + verb + so/as + Superlative Degree এর Positive form + as + মূল sentence এর subject.
Superlative: Rony is the smallest player in the team.
Positive: No other player in the team is as small as Rony.
Superlative: Sima is the best housewife.
Positive: No other housewife is as good as Sima.
Rule 2:
all other, most other, many other, few other, very few, one of the যুক্ত Superlative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়মঃ
প্রথমে very few + Superlative এর পরের অংশ + verb এর plural form + so/as + Superlative Degree এর Positive form + as + মূল sentence এর subject.
Superlative: He is one of the best players in the team.
Positive: Very few players in the team are as good as he.
Superlative: Iron is one of the most useful metals.
Positive: Very few metals are as useful as Iron.
Comparative into positive
Rule 1:
Than any other/all other যুক্ত Comparative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়মঃ
No other + any other/all other এর পরের অংশ + verb + so/as + Comparative Degree এর Positive form + as + প্রদত্ত sentence এর subject.
Comparative: kibria is greater than any other boy in the class.
Positive: No other boy in the class is as great as Kibria.
Comparative: Dhaka is larger than all other cities in Bangladesh.
Positive: No other cities in Bangladesh is as large as Dhaka.
Rule 2:
Than যুক্ত Comparative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়মঃ
Than এর পরের অংশ + verb + not + so/as + Comparative এর Positive form + as + প্রদত্ত sentence এর subject.
Comparative: Rony is bigger than Bony.
Positive: Bony is not as big as Rony.
Comparative: He is stronger than I.
Positive: I am not as strong as he.
Rule 3:
Than most other / than few other যুক্ত Comparative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়মঃ
Very few + most other/few other এর পরের অংশ + verb এর plural form + so/as + Comparative এর Positive form + as + প্রদত্ত sentence এর subject.
Comparative: The gold is most useful than most other metals.
Positive: very few metals are as/so useful as gold.
Comparative: A. K. Fazlul Haque was greater than most other politicians in Bangladesh.
Positive: very few politicians in Bangladesh were as/so great as A. K. Fazlul Haque.
Rule 4:
No less/not less ……..than যুক্ত Comparative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়মঃ
No less/not less এর পরিবর্তে উক্ত যায়গায় as বসে এবং than এর পরিবর্তে উক্ত যায়গায় as বসে। আর কোন পরিবর্তন হয় না।
Comparative: He is no less intelligent than you.
Positive: He is as intelligent as you.
Comparative: Kripa is not less clever than shipa.
Positive: Kripa is as clever as shipa.
Rule 5:
No sooner had ….than যুক্ত Comparative Degree কে Positive Degree তে রুপান্তর করার নিয়মঃ
No sooner had এর পরিবর্তে as soon as + subject + verb এর পরিবর্তে past form + than এর পূর্বের অংশ + than এর পরিবর্তে কমা বসে + বাকী অংশ।
Comparative: No sooner had he seen me than he ran away.
Positive: As soon as he saw me, he ran away.

Comments

Popular posts from this blog

প্রতিবেদন লেখার নিয়ম

একটি সার্থক প্রতিবেদনের ০৬ টি অংশ হতে পারে । #প্রতিবেদনের শুরুতে সংক্ষিপ্ত প্রতিবেদন পরিচিতি থাকবে । #দ্বিতীয় প্যারাতে কল্পিত একটা দ্বিতীয় প্যারাতে কল্পিত একটা স্মারক নম্বর ব্যাবহার করা যেতে পারে এবং প্রতিবেদন রচনার কারণ ব্যাখ্যা করা যেতে পারে ।। #তৃতীয় প্যারাতে ঘটনার বিবরণ থাকবে । #চতুর্থ প্যারাতে ঘটনার কারণ উল্লেখ থাকবে । #পঞ্চম প্যারাতে ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা আর না ঘটে সে বিষয়ে কিছু পরামর্শ থাকবে । #ষষ্ঠ প্যারাতে প্রতিবেদক কী কী উপাত্ত ব্যাবহার করেছেন সে বিষয়ে একটি সংক্ষিপ্ত পরিচিতি থাকবে , অর্থাত্ তথ্যসূত্র যুক্ত থাকবে । এই ধারাবাহিকতায় প্রতিবেদন রচনা করা গেলে একজন পরীক্ষক পরীক্ষার্থীকে ভালো নম্বর প্রদানে বাধ্য হবেন । পরীক্ষার উত্তরপত্রে একজন পরীক্ষক এ ধরনের প্রতিবেদন আশা করে ধরনের প্রতিবেদন আশা করে থাকেন । . নমুনা প্রতিবেদন :০১ . পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ'- এই শিরোনামে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বরাবর একটি প্রতিবেদন লেখো। . উত্তরঃ বরাবর সচিব মহোদয় পরিবেশ ও বন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বিষয় : পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুর...

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম:: ৬ষ্ট অধ্যায়

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ````````````````````````` '''''''''''''''''''''''' * ডাটাবেজ কি বা কাকে বলে? উত্তর: পরষ্পর সম্পর্কযুক্ত কতগুলো ডাটার সমষ্টিকে Database বলে। . → DBMS এর পূর্ণরূপ Database Management System. . → RDBMS এর পূর্ণরূপ - Relational Database Management System. . ** DBMS কি বা কাকে বলে? উত্তর: DBMS হলো একটি প্রোগ্রাম বা সফটওয়্যার। DBMS এর পূর্ণরূপ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। DBMS দ্বারা ডাটাবেজ তৈরি করা, ডাটাবেজ পরিবর্তন করা, সংরক্ষণ করা, পরিচালনা করা, নিয়ন্ত্রণ করার কাজ করা সম্ভব। . ** ফিল্ড (Field) কি? উত্তর: রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে Field বলে। . * রেকর্ড (Record) কি? উত্তর: কতগুলো Field এর সমষ্টিকে রেকর্ড বলে। . ** ডাটাবেজের সুবিধা বা বৈশিষ্ট্য : → ডাটাবেজকে Assendung ও Decending করা যায়। → ডাটাবেজকে সর্টিং ও ইনডেক্সিং ভাবে সাজানো যায়। → সকল তথ্য সংরক্ষণ করে রাখা যায়। → ডেটা নিরাপত্তা প্রদান করা সম্ভব। → কেন্দ্রীয়ভাবে ডাটা নিয়ন্ত্রণ কর...

মাসি পিসি

লেখক পরিচিতি নাম: মানিক বন্দ্যোপাধ্যায় জন্ম:১৯০৮ সালের ১৯ মে জন্মস্থল : বিহারের সাওতাল পরগনার দুমকায় পৈতৃক নিবাস: ঢাকার বিক্রমপুরে পিতা : হরিহর বন্দ্যোপাধ্যায় মাতা: নীরদাসুন্দরী দেবী পিতৃপ্রদত্ত নাম: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় ডাকনাম : মানিক চাকরিজীবন -৩ বছর প্রথম প্রকাশিত গল্প : অতসীমামী(১৯৩৫) প্রথম প্রকাশিত উপন্যাস:জননী(১৯৩৫) উপন্যাস: জননী,দিবারাত্রির কাব্য, পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা,চিহ্ন ছোটগল্প: প্রাগৈতিহাসিক,সরীসৃপ,সমুদ্রের স্বাদ, টিকটিকি,হলুদ পোড়া, আজ কাল পরশুর গল্প, হারানের নাতজামাই মোট ৪০ টি উপন্যাস ও ৩০০ ছোটগল্প সৃষ্টি করেছেন মৃত্যু : ১৯৫৬ সালের ৩ রা ডিসেম্বর মৃত্যুস্হল : কলকাতা রচনার উৎস *প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকার ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়( ১৯৪৬ মার্চ -এপ্রিল) *দ্বিতীয় সংকলন পরিস্হিতি গল্পগ্রন্থ (১৯৪৬ অক্টোবর * বর্তমান পাঠ গ্রহন ঐতিহ্য প্রকাশিত মানিক - রচনাবলী পঞ্চম খন্ড থেকে * স্বামীর নির্মম অত্যাচারের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনী সংখ্যাবাচক তথ্য *সালতি দিয়ে তিনজনের মাথায় চড়ে খড় জমা হচ্ছে গাদায় *সাল...